‘আমার নম্বর গোনা যায় না’

২৭ নভেম্বর ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:১৩ PM
প্রিয়া জান্নাতুল

প্রিয়া জান্নাতুল © সংগৃহীত

ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড আইডি থেকে সাইবার বুলিং নিয়ে নিজের অভিজ্ঞার কথা শেয়ার করেছেন তিনি।

ফেসবুক পোস্টে প্রিয়া জান্নাতুল বলেন, ‘আজ শেয়ার করার মতো কোন সংখ্যা থাকলে ভালো হতো। কিন্তু সত্যি বলতে আমার নম্বর গোনা যায় না। প্রতিদিন মানুষ আমাকে এতবার অপমান, হয়রানি করে যে এটা সংখ্যায় ধরা যায় না।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে আছি, এখনো টিকে আছি, কথা বলছি। এটাই আমার স্টোরি।’

এসময় তিনি ডিজিটাল সহিংসতার শিকারদের অভয় দিয়ে বলেন, ‘যদি আপনি কখনও ডিজিটাল সহিংসতার এর শিকার হয়ে থাকেন, দয়া করে মনে রাখবেন যে আপনি একা না, আর আপনাকে লজ্জা পেতে হবে না।’

জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে আন্দোলনে সবর হয়েছে তারকারা। তাদের এই আন্দোলনের নাম ‘মাই নাম্বার, মাই রুলস’। এই আন্দোলনের মাধ্যমে বিনোদন অঙ্গনের তারকারা প্রতিদিন অনলাইনে তাঁরা কতবার হয়রানির শিকার হন, সেই সংখ্যাটি প্রকাশ করছেন। এই আন্দোলনের প্রথম আওয়াজ তোলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

 

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950