মাই নাম্বার, মাই রুলস আন্দোলনে কোন তারকার কত সংখ্যা

২৭ নভেম্বর ২০২৫, ০১:৫৬ PM
তারকাদের আন্দোলন

তারকাদের আন্দোলন © সংগৃহীত ও সম্পাদিত

ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে আন্দোলনে সবর হয়েছে তারকারা। তাদের এই আন্দোলনের নাম ‘মাই নাম্বার, মাই রুলস’। আন্দোলনটি টানা ১৬ দিন সামাজিকমাধ্যমে চলবে । ‘মাই নাম্বার, মাই রুলস’ নামের এই আন্দোলনের মাধ্যমে বিনোদন অঙ্গনের তারকারা প্রতিদিন অনলাইনে তাঁরা কতবার হয়রানির শিকার হন, সেই সংখ্যাটি প্রকাশ করছেন।

এই আন্দোলনের প্রথম আওয়াজ তোলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর তিনি গালে '৯' লিখে জানান, প্রতিদিন কমপক্ষে ৯টি সাইবার হয়রানির শিকার হন তিনি। তিনি তাঁর ক্যাপশনে লেখেন, ‘মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম, ভয়, অপমান...’। তিশা সবাইকে নিজেদের কণ্ঠস্বর সংখ্যা দিয়ে প্রকাশ করার আহ্বান জানান।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অভিনেত্রী রুনা খানের নম্বর ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘির ‘৩’, মৌসুমী হামিদের ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুলের ‘৯’, আশনা হাবিব ভাবনার ‘৯৯ প্লাস’ সংখ্যা প্রকাশের মাধ্যমে নিজেদের হয়রানির সংখ্যা প্রকাশ করেছেন তাঁরা।

আন্তর্জাতিকভাবে চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারণার অংশ হিসেবে এই 'মাই নাম্বার, মাই রুলস' আন্দোলন বাংলাদেশে ১৬ দিনব্যাপী চলবে। তারকারা চান, এই সংখ্যাগুলোর মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করে সমাজের ভেতরের এই সমস্যাকে আরও বড় পরিসরে সামনে আনতে। ভাবনা ‘৯৯+’ লিখে ক্যাপশনে নারীদের উৎসাহিত করেছেন যেন তারা ‘আরো জোরে আওয়াজ তোলো’। তাদের একটাই আহ্বান: চুপ না থেকে সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।

 

 

 

 

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9