‘অশালীন’ ফটো কার্ড বিতর্কে হিমির ক্ষোভ, লেজার ভিশনের দুঃখপ্রকাশ

২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৪ PM
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি © সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিনেত্রীদের ছবির সঙ্গে ‘আপত্তিকর জোকস’ লেখে ফটোকার্ড প্রচারের অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার দাবি- বিনা অনুমতিতে প্রযোজনা সংস্থাটি নিজেদের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ জোকস লিখে প্রচার করছে। হিমির এমন অভিযোগ আমলে নিয়ে দুঃখপ্রকাশ করেছে লেজার ভিশন কর্তৃপক্ষ।

গতকাল রবিবার দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে প্রযোজনা সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী লিখেছেন, ‘লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ ডলারের দরকার হলে ভালো নাটক বানান, নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে “কুরুচিপূর্ণ মনগড়া জোকস” লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’

অভিনেত্রীর অভিযোগ ইতোমধ্যেই আমলে নিয়েছে লেজার ভিশন কর্তৃপক্ষ। তারা ফেসবুক থেকে আপত্তিকর সংলাপ লেখা সব ফটোকার্ড সরিয়ে নিয়েছেন।

দুঃখপ্রকাশ করে সামাজিকমাধ্যমে জনপ্রিয় জুটি জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে মেনশন করে লেজার ভিশন লিখেছে, ‘আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী-কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি! সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। আগামীতে এ ধরনের ভুল ইনশাআল্লাহ আর কখনও হবে না!’

এই পোস্টের মন্তব্যঘরে লেজার ভিশনকে ধন্যবাদ জানিয়েছেন নিলয় আলমগীর। অন্যদিকে, অভিযোগ তোলা পোস্টে আপত্তিকর সব ফটোকার্ড লেজার ভিশন কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে বলে জানান হিমি।

কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তাকে গালিগালাজের অভিযোগ, দুই দিনের কর্মবিরতিতে বাকৃব…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬