হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নায়ক জসীমের ছেলে রাতুল

২৬ নভেম্বর ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:১৫ PM
রাতুল ও নায়ক জসীম

রাতুল ও নায়ক জসীম © ফাইল ফটো

চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন। আজ রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানী ঢাকার উত্তরার জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেক আগে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এই সংগীতশিল্পীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা মেনে নেওয়া কঠিন।’ কেউ লিখেছেন, ‘রাতুল নেই, অবিশ্বাস্য।’ একজন লিখেছেন, ‘কীভাবে এমন হলো, এটা মেনে নেওয়া যায় না।’

নায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করছেন সংগীত জগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত আছেন ‘ওন্ড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওন্ডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬