ভিক্ষার থলি চুরি, পুলিশ ও মহিলার কান্না

০২ জুন ২০১৯, ১২:৩৮ PM

আজ কচুক্ষেত মার্কেটে আমি এবং এস আই রাকিবুল স্যার (ছবিতে) সেগমেন্ট ডিউটি করাকালীন হঠাৎ এক বৃদ্ধ মহিলা আমাদের গাড়ির কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে। আমরা জিজ্ঞাসা করি চাচি আপনার কি সমস্যা? তখন উনি বলে বাবা, ভিক্ষা করে রোজার মাসে কামানো সব টাকা ভিক্ষার থলিসহ চুরি হয়ে গেছে। চাচিকে জিজ্ঞাসা করলাম কোন জায়গা থেকে আপনার ব্যাগ চুরি হয়ে গেছে।

তিনি জায়গা দেখানোর পর আমরা একটি জুয়েলার্সের সিসি ক্যামেরার সহায়তা নিয়ে দেখতে পাই ১০/১২ বছর বয়সের একটি ছেলে টুকরি (বাজার সদাই বহন করে যাতে) হাতে নিয়ে দাড়িয়ে এদিক ওদিক তাকিয়ে সুযোগে বৃদ্ধ মহিলার ব্যাগটি নিয়ে খুব দ্রুত সরে পড়ল। বুঝতে পারলাম ছেলেটি লোকজনের বাজার সদাই বহন করে গাড়িতে তুলে দেয়। কচুক্ষেত বাজারে লোকজনের বাজার সদাই গাড়ীতে তুলে দেওয়ার কাজ (টুকরির কাজ) অনেকেই করে থাকে। তখন টুকরির কাজ করা ছেলেদের সহায়তায় ব্যাগ নিয়ে যাওয়া ছেলেটিকে সনাক্ত করে ওর বাসায় গিয়ে ওকে বাজারে নিয়ে আসি।

ছেলেটিকে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও সিসি টিভি ফুটেজ দেখালে সব স্বীকার করে।ওর দেখানো মতে বৃদ্ধার ভিক্ষা করে জমানো ৮হাজার ৭১০ টাকা উদ্ধার করে বৃদ্ধের কাছে বুঝিয়ে দেই। বৃদ্ধ মহিলা টাকা পেয়ে আবারো হাউমাউ করে কেঁদে দেয়। বুঝতে পারলাম এটা খুশির কাঁন্না।

তৃপ্তির জায়গাটা হল বৃদ্ধ মহিলা রমজানের শুরুতে সিলেট থেকে ঢাকায় এসে খেয়ে না খেয়ে ভিক্ষা করে জমানো টাকাগুলো উদ্ধার করে উনার হাতে বুঝিয়ে দিতে পেরে। (ফেসবুক থেকে)

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পা…
  • ০৬ আগস্ট ২০২৬
জাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে দাওয়াত পায়নি ছাত্রসং…
  • ০৬ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৮ পদে চাকরি, আবেদন ৩ সে…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে সক্রিয় কিছু শিক্ষক, আইনানুগ ব্যবস্থা ন…
  • ০৬ আগস্ট ২০২৬
সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় একার লড়াইয়ে সেঞ্চুরি মিরাজের
  • ০৬ আগস্ট ২০২৬
যে কারণে মাথায় হেলমেট পরে ঢাকা আলিয়ায়, ব্যাখ্যা দিলেন নয়ন
  • ০৬ আগস্ট ২০২৬