রেজাল্ট ৩.৩৩, যে কলেজে ভর্তি হচ্ছেন পূজা চেরি

২৯ মে ২০১৯, ০১:৪৯ PM

চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। ফলাফল ঘোষণার পর দেখা যায়, ৩.৩৩ পেয়েছেন তিনি। চলচ্চিত্রে ব্যস্ততা, শুটিং-লাইট-ক্যামেরা আলোর ঝলকানির মাঝেও পূজা চেরীর এই রেজাল্টে তার পরিবারের সদস্যারও আনন্দিত ছিল।

জানা যায়, ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্ট. এলাকার একটি স্কুল থেকে এবার পূজা চেরী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রেজাল্টের পর পূজা বলেছিলেন, ভালো কলেজে পড়তে চাই। তবে রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে। তারপরও চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি দেয়া। সেই পূজার কলেজে ভর্তির সময় চলে এসেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, যেহেতু অভিনয় নিয়ে ব্যস্ত থাকব এবং ক্লাস করার সময় পাব না। তাই মোটামুটি একটা কলেজে ভর্তি হলেই চলবে। তার ভাষায়, ‘বাসার পাশের কোনো কলেজে ভর্তি হতে চাই। এই তালিকায় রয়েছে মিরপুর কলেজ, বঙ্গবন্ধু কলেজ। এছাড়া সিদ্ধেশ্বরী কলেজে আবেদন করেছি। দেখা যাক কোন কলেজে নির্বাচিত হই।’

প্রসঙ্গত, ‘পোড়ামন-২’, ‘নূরজাহান’ কিংবা ‘দহন’- সবকটিতেই দর্শকের মনে সফলভাবে পাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন পূজা চেরী। বিজ্ঞাপনে নজর কাড়েন।

গোপালগঞ্জে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর উচ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬