বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতায় বিজয়ী সবাইকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ

২১ মে ২০১৯, ০৯:০৮ PM
গোলাম রাব্বানী ও হাফেজ আবদুল্লাহ আল মামুন

গোলাম রাব্বানী ও হাফেজ আবদুল্লাহ আল মামুন

পবিত্র কোরআনের হাফেজরা বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জল করছে। তাই বিশ্বব্যাপী কোরআনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিবে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই ঘোষণা দেন। এবারের ঈদ-উল-ফিতরের পর এই সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান তিনি। এছাড়া বিজয়ী কোরআনের হাফেজদের শুভেচ্ছা জানিয়ে তাদের শুভকামনা করেন তিনি।

সম্প্রতি বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা জানান গোলাম রাব্বানী। মঙ্গলবার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্ব মানচিত্রে গৌরবান্বিত নাম, ‘বাংলাদেশ’। টানা ৩ বার বিশ্বজয়, এবারও ১ম স্থান অধিকারী বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুন। তোমার মেধার আলোয় আলোকিত হোক স্বদেশ। শুভকামনা নিরন্তর।”

কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনার ঘোষণা দিয়ে তিনি বলেন,  এ যাবৎ পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার আলোকচ্ছটায় যারা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে তাদের সংবর্ধনা, সম্মাননা স্বীকৃতি ও বৃত্তি প্রদানের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। ঈদের পর দ্রুততম সময়ে এই আয়োজন করা হবে ইনশাল্লাহ।

 

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
  • ১৯ নভেম্বর ২০২৬
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে বৃত্তি দেবে সরকার, আবে…
  • ১৯ নভেম্বর ২০২৬
আসন বনাম শিক্ষার্থী: উচ্চশিক্ষায় এক বিশাল শূন্যতার সমীকরণ
  • ১৯ নভেম্বর ২০২৬
৫ দিনের রিমান্ডে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
  • ১৯ নভেম্বর ২০২৬
এক প্রস্তুতিতেই ঢাবির সেরা বিভাগে শারিয়া, বললেন— সবচেয়ে বড় …
  • ১৯ নভেম্বর ২০২৬
‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’-…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage