কানাডার বিশ্ববিদ্যালয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন বাংলাদেশী ফাবিহা

১৭ মে ২০১৯, ১২:৩৬ AM
ফাবিহা বুশরা

ফাবিহা বুশরা © সংগৃহীত

কানাডার কার্লটন ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ পুরস্কার ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ লাভ করেছেন বাংলাদেশী শিক্ষার্থী ফাবিহা বুশরা। তিনি কার্লটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন।

বৃহস্পতিবার কার্লটন ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভালো গবেষণাপত্রের জন্য ফাবিহা ২০১৯ সালের জন্য এই অ্যাওয়ার্ড লাভ করেন।

এতে আরও বলা হয়, অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরালবিষয়ক ডিন প্রতিবছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতির ফাবিহা কার্লটন ইউনিভার্সিটিতে এ বছর অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফাবিহা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতেও অন্তর্ভুক্ত হয়েছেন।

জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬