গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হলেন এআইইউবি’র সাবেক শিক্ষার্থী

০৪ মে ২০১৯, ০৯:০৯ AM
জাহিদ সবুর

জাহিদ সবুর © ফাইল ফটো

প্রযুক্তি জায়ান্ট গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (ডিরেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের তরুণ জাহিদ সবুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জাহিদ নিজেই তার এ অর্জনের কথা জানান।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সাবেক এ শিক্ষার্থী ২০০৭ সালে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন কোম্পানিটিতে।

সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটিতে এখন ফুলটাইম কর্মী আছেন লাখখানেকের মতো। এদের মধ্যে আড়াইশ’ জনের মতো আছেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। জাহিদ এদেরই একজন।

নিজের এতোদূর আসার পেছনে অনুপ্রেরকদের ধন্যবাদ জানিয়ে জাহিদ বলেন, আপনাদের হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের দোয়া ছাড়া আমি এতোদূর আসতে পারতাম না।

জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬