ভারতের ইয়ুথ ফেস্টিভ্যালে বশেমুরকৃবির দুই শিক্ষার্থী

০৪ মার্চ ২০১৯, ১২:৪৬ AM
বশেমুরকৃবির প্রতিনিধিরা

বশেমুরকৃবির প্রতিনিধিরা

বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণে সম্প্রতি ভারতের পণ্ডিত রবিশঙ্কর বিশ্ববিদ্যালয়ে ১২তম ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভ্যাল-২০১৯ (সাউফেস্ট)’ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী।

তারা হলেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মাদুম ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের তৃতীয় বর্ষের বিবি পান্জাতুল কুবরা।

এ দু’জন ছাড়াও ফেস্টিভ্যালটিতে বাংলাদেশের ৬২জনসহ ১০টি দেশের মোট ৫৮৭ জন শিক্ষার্থী লাইট ভোকাল গ্রুপ, ক্লাসিকাল ড্যান্স, ফোক ড্যান্স, ডিবেট, ইলেকিউশন ও পোষ্টার মেকিংয়ে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভালের প্রধান উদ্দেশ্য হলো- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা। এ লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এই ফেস্টিভালের আয়োজন করে আসছে।

ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মরিশাস, আফগানিস্তান ও মালদ্বীপের শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরাদের নিয়ে ইউজিসি’র তত্ত্বাবধানে একটি দল এই ফেস্টিভ্যালে  অংশগ্রহণ করে। যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অন্যতম।

ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে বিদেশি অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ২
  • ০৬ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ১৯ হাজার শিক্ষক,…
  • ০৬ আগস্ট ২০২৬
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬