চুড়িহাট্টার আগুনেই মারা গেছেন দোলা ও বৃষ্টি!

০১ মার্চ ২০১৯, ০১:২৬ AM
ফাতেমা তুজ জোহরা বৃষ্টি ও রেহেনুমা তারান্নুম দোলা

ফাতেমা তুজ জোহরা বৃষ্টি ও রেহেনুমা তারান্নুম দোলা © ফাইল ছবি

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ফাতেমা তুজ জোহরা বৃষ্টি ও রেহনুমা তারান্নুম দোলা। গত ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টার অগ্নিকাণ্ডেই এই দুজন নিহত হন বলে ধারণা পুলিশের। কিন্তু ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও লাশ খুঁজে পাননি স্বজনরা।

আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজে চাইল্ড কেয়ার বিভাগের শিক্ষার্থী বৃষ্টি এবং ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইনে পড়ুয়া দোলা দুজনেই বাসা চকবাজারে, অগ্নিকাণ্ডস্থলের কাছেই। দুজনের বন্ধুত্ব শৈশব থেকে।

২০ ফেব্রুয়ারি রাত থেকে সন্ধান না পাওয়ার পর দোলার বাবা দলিলুর রহমান দুলাল লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি বলেন, দোলা আর বৃষ্টি ওই রাতে শিল্পকলা একাডেমি থেকে অনুষ্ঠান শেষে তাদের লালবাগ এবং হাজি রহিম বক্স লেনের বাসায় ফেরার পথে নিখোঁজ হন।

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের শিকার দুই বান্ধবী হয়েছেন ধারণা করে ঢাকা মেডিকেলেও ছুটে গিয়েছিলেন তাদের স্বজনরা। কিন্তু আগুনে পোড়া মৃতদেহ থেকে বৃষ্টি ও দোলাকে শনাক্ত করতে পারেনি তারা।

এই অগ্নিকাণ্ডস্থল থেকে ৬৭টি পোড়া লাশ উদ্ধার করা হয়, যার মধ্যে ১৯টি শনাক্ত হয়নি। এই লাশগুলোর দাবিদার আবার ২৩টি পরিবার। শনাক্তের জন্য এই ২৩ পরিবারের ৫৮ জনের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি। বৃষ্টি ও দোলার পরিবারের সদস্যরাও ডিএনএ নমুনা দিয়েছেন সিআইডিকে।

লালবাগ থানার ওসি সুবাস চন্দ্র সাহা বলেন, মোবাইল ফোন ট্র্যাক করে তারা শতভাগ নিশ্চিত যে দোলা ও বৃষ্টি চুড়িহাট্টার আগুনেই মারা গেছেন। তিনি বলেন, হায়দার বক্স লেন থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজ থেকেও নিশ্চিত হওয়া গেছে, তারা আগুনে পড়ে মারা যায়।

সাকিবকে ‘খুনীর দোসর, ফ্যাসিস্ট’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাই…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অনুশ্রী পেল হারমোনিয়াম; স্বপ্…
  • ০৬ আগস্ট ২০২৬
হামে আরও ৬ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৮৬০ জনের
  • ০৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬
রংপুর গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের স্…
  • ০৬ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬