ভ্যালেনটাইন্স ডেতে ‘সিঙ্গেলদের জন্য ফ্রি চা!

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪০ PM

© ফাইল ফটো

‘ভ্যালেন্টাইন্স ডে’তে কাপলদের জন্য পাড়ার ক্যাফে থেকে বড় রেস্তোঁরায় রাখা হয় ভ্যালেন্টাইন‌্স ডে স্পেশ্যাল মেন্যুর ছড়াছড়ি। আর সিঙ্গলরা? তারা কী শুধুই এসব দেখে চোখের জল ফেলে দিনটা কাটাবে? মোটেও না! অন্তত আমদাবাদের সিঙ্গেলরা তো একেবারেই না!

ভারতের আমদাবাদের বস্ত্রপুরের ২২ বছর বয়সী চা-বিক্রেতা প্রফুল্ল বিল্লোর। প্রফুল্ল ঠিক করেছেন, ভ্যালেন্টাইন‌্‌স ডে-র দিন সন্ধা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত ‘MBA Chai Wala’ নামে তার দোকানটিতে আসা সমস্ত সিঙ্গলদের একদম বিনা পয়সায় চা খাওয়াবেন তিনি। এই উপলক্ষে ফেসবুকে একটি ইভেন্টও তৈরি করে ফেলেছেন তিনি, নাম ‘Free Chai for Singles’।

তবে জার্নিটা সহজ ছিল না প্রফুল্লর। এম বি এ পড়ার জন্য নামী বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে ভাল কোথাও সুযোগ না পাওয়ায় ছেড়ে দেন পড়া। এরপরই সিদ্ধান্ত নেন নিজের চায়ের দোকান খুলবেন। পরিবার, পাড়া-প্রতিবেশীদের থেকে শুনতে হয়েছে অনেক সমালোচনা। হাল না ছেড়ে ২০১৭ সালে মোটে ৮০০০ টাকা নিয়ে শুরু করেন ব্যবসা। দোকানের নাম রাখেন ‘MBA Chai Wala’। ধীরে-ধীরে সেই দোকান এখন আমদাবাদের তরুণ প্রজন্মের ফেভারিট হ্যাংআউট। চায়ের পাশাপাশি প্রফুল্ল এখন রাখেন নানা ধরনের স্ন্যাক্‌সও।

কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‎জবির আইন বিভাগে ভর্তি— ইউনিট, যোগ্যতা ও প্রস্তুতি নিয়ে মনে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬