নড়াইলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করবেন মাশরাফি

০১ জানুয়ারি ২০১৯, ১১:২৭ AM
সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা

সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে জয়ী হলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনে জয়লাভের পর সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নড়াইলের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট তৈরির পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়-হাসপাতাল-আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের দাবি সরকারের কাছে তুলে ধরবো।

মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সকল ধরনের সহযোগিতার কথা জানিয়ে মাশরাফি বলেছেন, ‘কৃষি নির্ভর নড়াইলকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষির উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

‘নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে পদক্ষেপ নিবো। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।’

এ সময় ২০১৯ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোষ নয় জানিয়ে মাশরাফি বলেন, ‘সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবো, খেলার ব্যাপারে কোনো ছাড় নয়।’

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬