চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ PM
বন্দরে নোঙর করা জাহাজে ভয়াবহ আগুন

বন্দরে নোঙর করা জাহাজে ভয়াবহ আগুন © সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলের একটি বন্দরে নোঙর করা বিদেশি পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা ৪২ জনের মধ্যে ১৭ জনকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি জানায়, জাহাজটি চীনের পূর্বাঞ্চলীয় শহর কিংদাওয়ের একটি শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটিতে আগুন লাগে। তিন ঘণ্টার কিছু বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মকভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং জাহাজে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের আহ্বান জানান। একই সঙ্গে উদ্ধারকাজের সময় ‘গৌণ বিপর্যয়’ বা নতুন কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার বা ৬২৩ ফুট। জাহাজটি গত ৩১ আগস্ট কিংদাও বন্দরে পৌঁছেছিল বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য থেকে জানা গেছে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬