রাজধানীতে পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ PM
 প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর উত্তরায় পৃথক দুটি আবাসিক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের হোটেল মুনসুন হোটেল থেকে জাও (৩২) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। সকালেই হোটেল মেরিনো থেকে অপর একজন চীনা নাগরিককে মৃত অবস্থায় পাওয়া যায়। পাসপোর্ট না পাওয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই হোটেলে গিয়ে একটি কক্ষে জাও-এর মরদেহ পাওয়া যায়। পাশের দুইটি কক্ষে আরো তিনজন চীনা নাগরিক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে সকালে হোটেল মেরিনো থেকে অপর একজন চীনা নাগরিককে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ। তবে তার সঙ্গে কোনো পাসপোর্ট বা কেউ না থাকায় নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত মদপানের কারণে জাও-এর মৃত্যু হয়েছে। তার মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছিল এবং মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। গতকাল শুক্রবার রাতে তিনি বাইরে থেকে মদ পান করে হোটেলে এসেছেন বলে  জানিয়েছেন পাশের রুমের অন্য তিনজন। তবে মৃত্যু সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালে আরো একজন চীনা নাগরিকের মরদেহ পাওয়া গেছে। তিনি হোটেল মেরিনোতে ছিলেন। তবে তার নাম, পরিচয় এবং মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।   

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬