‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ AM
হরমুজে মাইন নিষ্ক্রিয় করা নিয়ে ট্রাম্পকে ইরানের খোঁচা

হরমুজে মাইন নিষ্ক্রিয় করা নিয়ে ট্রাম্পকে ইরানের খোঁচা © সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও তেলবাহী জাহাজ পারাপার নিয়ে মার্কিন দাবির মুখে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে ব্যঙ্গাত্মক বার্তা পোস্ট করেছে সিয়েরা লিওনে অবস্থিত ইরানি দূতাবাস। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতীকী চরিত্র ‘আঙ্কেল স্যাম’-কে লক্ষ্য করে প্রকাশিত সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলা হয়েছে—‘হাবিবি, কাম টু ইরান’।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত ওই পোস্টের সাথে ৩৫ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিও যুক্ত করা হয়। ভিডিওটিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির ত্রিমাত্রিক ((3D)  মানচিত্রের ওপর কম্পিউটারের জনপ্রিয় গেম ‘মাইন্সুইপার’ (Minesweeper) খেলার আদলে দৃশ্য ফুটিয়ে মার্কিন সামরিক তৎপরতাকে উপহাস করা হয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী জলপথটি থেকে ইরানের পেতে রাখা সমস্ত মাইন সফলভাবে অপসারণ করেছে এবং তাদের নজরদারিতে প্রতিদিনই লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে জাহাজগুলো নিরাপদে পারাপার হচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই তেহরানের পক্ষ থেকে এমন মনস্তাত্ত্বিক ও উপহাসমূলক প্রতিক্রিয়া সামনে এলো।

এদিকে ইরানের বিরুদ্ধে চলতি মাসেই দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে ইরানে দক্ষিণ অঞ্চলের এক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে সরাসরি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ বিষয়ে গতকাল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদ সম্মেলনে জানান এই ঘটনাটি নিয়ে মার্কিন কর্তৃপক্ষ তদন্ত করছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে তিনি দাবি করেন ‘ভুল টার্গেটের’ কারণে এমনটা হতে পারে।

মধ্যপ্রাচ্যে ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে রুখতে যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসন ইতোমধ্যে ছয় মাস পেরিয়েছে। তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এটিকে এই সংঘাতের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। পাশাপাশি সেদেশের নাগরিকদের মুক্ত করার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন তিনি। 

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬