মেহেরপুরে ১০ ল্যান্ডমাইনসদৃশ বস্তু উদ্ধার

০৮ আগস্ট ২০২৬, ০৩:১০ PM
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ (ইনসেটে ল্যান্ডমাইনসদৃশ বস্তু)

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ (ইনসেটে ল্যান্ডমাইনসদৃশ বস্তু) © টিডিসি

মেহেরপুরের গাংনীতে একটি পরিত্যক্ত জমি থেকে ১০টি ল্যান্ডমাইনসদৃশ বস্তু ও ৫টি ল্যান্ডমাইনের খালি বক্স উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া বস্তুগুলো সক্রিয় ল্যান্ডমাইন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে মাটির নিচে এসব বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথা নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় তিনি মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান। পরে আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে মোট ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু এবং ৫টি ল্যান্ডমাইনের খালি বক্স উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা গাংনী থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।

বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে সক্রিয় ল্যান্ডমাইন কি না, নাকি পুরোনো বা নিষ্ক্রিয় বিস্ফোরক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পরই নিশ্চিতভাবে বলা যাবে, এগুলো ল্যান্ডমাইন কি না।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬