পুলিশের গাড়িতে উগ্রবাদী হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, সতর্কতা জারি রিমাইন্ডার

০২ আগস্ট ২০২৬, ০৬:০০ PM
ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম

ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হলেও এর নেপথ্যে সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের সতর্ক রাখতেই পুলিশ সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত রিমাইন্ডার হিসেবে এই নির্দেশ দেন। এটি একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়ার অংশ।

সম্প্রতি পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ ও বাসকে লক্ষ্য করে উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা হামলা চালাতে পারে—এমন শঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটে জরুরি বার্তায় যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিবি প্রধান বলেন, জনগণের জানমালের সুরক্ষার পাশাপাশি নিজেদের স্থাপনা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই সদস্যদের অধিক সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি আইইডি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়। পরবর্তীতে আশুলিয়ায় শক্তিশালী বোমা উদ্ধার এবং ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রো স্টেশনে সন্দেহজনক ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায়। মতিঝিলের ঘটনাটি সিটিটিসি ও ডিবি যৌথভাবে তদন্ত করছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, এ ধরনের কাজ সাধারণত কোনো গোষ্ঠী বা মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9