ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপরতা

০২ আগস্ট ২০২৬, ০৩:২৬ PM
পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করা হচ্ছে

পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করা হচ্ছে © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল, অপরাধ দমন ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে থানার বহরে যুক্ত হলো একটি নতুন পিকআপ ভ্যান। রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঝিনাইগাতী থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গাড়িটির চাবি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ঝিনাইগাতী থানার ব্যবহারের জন্য পিকআপ ভ্যানটি উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান ও জরুরি সেবার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা কিংবা দুর্যোগকালীন উদ্ধার তৎপরতায় এ যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে থানায় থাকা দুটি গাড়ির পাশাপাশি নতুন এ সংযোজন পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা প্রয়াত সংসদ সদস্য ও জননেতা ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দেওয়াও সেই জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতার অংশ।

পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন এ যান সংযোজনের মাধ্যমে ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকায় আরও দ্রুত এবং কার্যকরভাবে আইনশৃঙ্খলা রক্ষা, টহল পরিচালনা ও জনগণের জরুরি সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9