দুই দিনব্যাপী ফ্ল্যাগশিপ টেক-বিজনেস প্রতিযোগিতা © সৌজন্যে প্রাপ্ত
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) এইউএসটি ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাবের (এইউএসটিআইডিসি) আয়োজনে এবং শি-স্টেমর উপস্থাপনায় দুই দিনব্যাপী ফ্ল্যাগশিপ টেক-বিজনেস প্রতিযোগিতা ‘মাইন্ডস্পার্কস’ ২৬ আইডিয়েশন ইনটু এক্সিস্টেন্স’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ও ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুই দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রকৌশল, প্রযুক্তি, ব্যবসা ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন বিভাগে অংশ নিয়ে প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করেন। দুই লাখ টাকারও বেশি পুরস্কারমূল্যের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় Truss Challenge, Soccer Bot, TechnoCAD, Business Case এবং Poster Pitch প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় Project Showcase, AdSprint Final Round এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যার মধ্য দিয়ে পর্দা নামে ‘MindSparks'26’-এর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএইউএসটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। তিনি প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে বলেন, উদ্ভাবনী চিন্তা, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. শারমিন রেজা চৌধুরী, প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, মিস আমিনা তাইয়েবা খান এবং AUSTIDC-এর উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া রহিমী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
MindSparks 26 এর প্রেজেন্টিং পার্টনার ছিল SheSTEM এবং পাওয়ারড বাই ছিল TSCL। আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করেছে Bank Asia PLC, Perfetti Van Melle Bangladesh, H2O, 10 Minute School, Policy Exchange Bangladesh, Ostad, GrowVerz, Star Cineplex, LightCastle Partners, Robo Tech Valley, Ruhanee Shipping Lines, Vision Electronics, InfoGram, Bornomala Academy, Star News, Choco Bites, Radio Carnival, The Daily Campus, Frutika, a2i, Green Electronics, AUST Photography Club-সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান।
বৈচিত্র্যময় প্রতিযোগিতা, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শিল্প–শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘MindSparks'26’ অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, গবেষণার সক্ষমতা ও উদ্যোক্তা মানসিকতা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে। একই সঙ্গে তরুণ উদ্ভাবকদের সক্ষমতা বিকাশ এবং ভবিষ্যৎ প্রকৌশলী, গবেষক, ডিজাইনার ও উদ্যোক্তা তৈরিতে এইউএসটি ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাবের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে এ আয়োজন।
অংশগ্রহণকারী, অতিথি ও সংশ্লিষ্টদের মতে, ‘MindSparks'26’ উদ্ভাবন, আন্তঃবিভাগীয় সহযোগিতা, গবেষণা এবং শিল্প–শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি এটি দেশের তরুণ উদ্ভাবকদের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও সম্ভাবনা তুলে ধরার একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে।