ঘটনা ভারতের

প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ PM
শহর পরিষ্কার রাখতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ

শহর পরিষ্কার রাখতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ © সংগৃহীত

শহরাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভিযান জোরদার করতে প্রকাশ্যে রাস্তাঘাটে থুতু ও ময়লা ফেলার বিপরীতে কড়া জরিমানা আদায় শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন এই নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেললে ১০০ রুপি এবং উন্মুক্ত স্থানে প্রস্রাব বা ময়লা ফেললে ২০০ রুপি জরিমানা গুনতে হবে।

রাজ্যের নগর উন্নয়ন ও পৌরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিশ্চিত করেছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য সরকারের রাজস্ব বাড়ানো নয়, বরং মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা।

নতুন বিধিমালা অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেলার জন্য ১০০ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানে প্লাস্টিক ও ময়লা-আবর্জনা ফেলা, প্রকাশ্যে শৌচকর্ম বা প্রস্রাব করা এবং ১২৫ মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহারের জন্য ২০০ রুপি জরিমানা নির্ধারণ করা হয়েছে।

জরিমানা আদায় শুরু হলেও পরিচ্ছন্নতার অবকাঠামো পুরোপুরি প্রস্তুত নয় বলে স্বীকার করেছেন মন্ত্রী। নাগরিকদের প্রতি বাস বা গাড়ির জানালা দিয়ে আবর্জনা ও থুতু না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার একাই শহর পরিষ্কার রাখতে পারে না। কলকাতা ও রাজ্যের অন্যান্য শহর সুন্দর করে তুলতে নাগরিকদের সচেতনতাই মুখ্য।

একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার কমাতে বিকল্প হিসেবে বাজারে বিভিন্ন ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখান থেকে ১ রুপিতে ভুট্টার তৈরি ব্যাগ এবং ৫ থেকে ১০ রুপিতে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। পাশাপাশি বাসাবাড়ির বর্জ্য আলাদা করে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের সংশোধিত পৌর আইন অনুযায়ী পূর্বেও থুতু ফেলার জন্য সর্বোচ্চ ১ হাজার রুপি এবং কলকাতায় অবৈধভাবে বর্জ্য ফেলার দায়ে ৫০ থেকে ৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার আইনি বিধান বিদ্যমান ছিল।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬