যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান

২৩ আগস্ট ২০২৬, ০৬:৩২ PM
বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে ইরান

বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে ইরান © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আগ্রাসনের মুখে থাকা পারস্য উপসাগরীয় দেশ ইরান চলমান যুদ্ধাবস্থার মধেই বড় সুখবর দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে সাড়ে ৭ ট্রিলিয়ন (৭.৫ ট্রিলিয়ন) ঘনফুটেরও বেশি প্রাকৃতিক গ্যাসের নতুন এক বিশাল খনির সন্ধান পাওয়া গেছে।

দেশটির বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’-এর বরাতে মঙ্গলবার ইরানের তেলমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার

আবিষ্কৃত হওয়া নতুন এই গ্যাসকুপ নিয়ে ইরানের তেলমন্ত্রী জানান, নতুন আবিষ্কৃত এই খনির প্রায় ৫.৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য বলে প্রাথমিক প্রাক্কলন করা হয়েছে। উত্তোলনের এই পরিমাণ দেশটির বৃহত্তম ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের একটি ফেস থেকে টানা প্রায় ১৫ বছর উৎপাদিত গ্যাসের সমতুল্য।

তিনি আরও জানান, আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস কনডেনসেটও (তরল জ্বালানি) রয়েছে। এই নতুন গ্যাসক্ষেত্র ও তরল জ্বালানির সম্মিলিত মূল্য কয়েক হাজার কোটি মার্কিন ডলার উল্লেখ করে তিনি বলেন, নতুন এই আবিষ্কার দেশের অর্থনীতির জন্য সম্পদের এক নতুন উৎস তৈরি করবে।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬