রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল পাকিস্তান 

২১ আগস্ট ২০২৬, ০২:৪২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০২:৪৬ PM
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল পেজে প্রকাশিত এক যৌথ অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জারদারি এই বার্তা দেন।

অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উত্তরোত্তর অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণ সাধনে আরও এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, অভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট, ধর্মীয় বিশ্বাস ও গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে। 

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে ইতিবাচক কূটনৈতিক গতি তৈরি হয়েছে তাকে স্বাগত জানিয়ে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণ এবং জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগ বাড়াতে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। এই ধারাবাহিকতায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। 

আসিফ আলী জারদারি আরও আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের মিত্রতা এবং পারস্পরিক উন্নয়ন অংশীদারত্বকে আরও গভীর করবে। বার্তার শেষাংশে তিনি মির্জা ফখরুলের নতুন দায়িত্বের সর্বাঙ্গীন সাফল্য এবং বাংলাদেশের জনগণের স্থায়ী শান্তি, স্থায়িত্ব ও সমৃদ্ধি কামনা করেন।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬