মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

২১ আগস্ট ২০২৬, ০৯:২০ AM
যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ  © টিডিসি ফটো

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে জেলা শহরের গেটপাড় এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে এবং সরকারকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। 

নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও মানুষের জন্য কাজ করে আসছেন। তার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করেন।

আরও দেখুন: খাবার-পানি থেকেও রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় কী?

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি এই  রাষ্ট্রপতি আসনের একজন যোগ্য ব্যক্তি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা জামালপুরবাসী আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি, তিনি বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিশেষ দৃষ্টি দেবেন।’

জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9