নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা

১২ আগস্ট ২০২৬, ০৭:১৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৭:১৭ PM
যুবদলের লোগো

যুবদলের লোগো © সংগৃহীত

চাঁদাবাজির ঘটনায় এবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন নিউমার্কেট থানা কমিটির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পেশীশক্তি প্রদর্শনপূর্বক জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহাদাত, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ও সুমনকে (চায়না সুমন) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহাদাত, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ও সুমনকে (চায়না সুমন)। এছাড়া বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম. চঞ্চলের অনুসারী সোহেল ও আজিম ওরফে ‘গুণ্ডা আজিমের’ বিরুদ্ধে। এ সময় খবর পেয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন সেখানে গিয়ে চাঁদা তুলতে বাধা দেন।

পরবর্তীকালে বিষয়টি জানতে পেরে যুবদল নেতা কে এম চঞ্চল সেখানে ৪০ থেকে ৫০ জন অনুসারী নিয়ে আসেন। একপর্যায়ে তাদের সঙ্গে কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাদের ওপর ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের অন্তত দশজন আহত হন।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬