শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মধ্যেই কড়া বার্তা মোদির

২৩ জুলাই ২০২৬, ১০:০১ AM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি © সংগৃহীত

ভারজুড়ে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন ও সংসদে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন, তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’

তিনি জানান, প্রশ্নফাঁসের মামলাগুলোর দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মোদি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই পোস্টে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

রাজধানী দিল্লিতে প্রশ্নফাঁসের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলন, বিরোধী দলগুলোর বিক্ষোভ এবং সংসদে এ ইস্যুতে তীব্র বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রীর এই ঘোষণা এসেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬