হাসিনার মতো একই পথে হাঁটছেন কি মোদি!

২১ জুলাই ২০২৬, ১০:২৮ PM
আন্দোলনে দেওয়াল লিখনের পাশে ছবি তুলছেন শিক্ষার্থীরা

আন্দোলনে দেওয়াল লিখনের পাশে ছবি তুলছেন শিক্ষার্থীরা © আল জাজিরা

ভারতে জাতীয় প্রবেশিকা পরীক্ষা (এনইইটি) কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা কাঠামোর সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা ‘সংসদ অভিযান’ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। বিশেষ করে নারীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে পুলিশ। এ ছাড়া আন্দোলনকারী এক নারী শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কি বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত এবং ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ‘ভুল’ করছেন—এমন প্রশ্ন তুলেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাইয়ের হামলার পর শিক্ষার্থীরা আরও প্রতিবাদী হয়ে ওঠেন। ১৯ জুলাই আন্দোলনের জেরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধের মধ্যেই পুলিশ হামলা ও গুলি চালায়। জাতিসংঘের হিসাবে, শিশুসহ প্রায় ১,৪০০ শিক্ষার্থী ও আম-জনতার মৃত্যু হয়। অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পতন ঘটে আওয়ামী লীগের।

ভারতে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেখানে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতাদের মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিএনপি-জামায়াতের হাজারো নেতাকর্মীকে আটক করা হয়েছিল। অনেককে রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদ অভিযানের কর্মসূচিতে আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ ও বহু ছাত্রছাত্রী আহত হওয়া খবর সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ার পর তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। সমাজকর্মী সোনম ওয়াংচুক টানা ২৪ দিন অনশনের জেরে অসুস্থ হয়েছেন। তাকে অবশেষে আজ হাসপাতাল বদলের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট।

জানা গেছে, কর্মসূচির অনুমতি না থাকলেও সোমবার ককরোচ জনতা পার্টির প্রায় ২০ হাজার ছাত্র-যুব সদস্য জাতীয় পতাকা ও সংবিধান হাতে নিয়ে যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে অগ্রসর হন। বাদল অধিবেশনের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর বাসভবন ও সংসদ চত্বর সুরক্ষিত রাখতে পুলিশ একাধিক ব্যারিকেড দিয়ে পথ রোধ করে। তবে আন্দোলনকারীরা পুলিশি বাধা ঠেলে সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার স্বার্থে গেট বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে।

পুলিশের হিসাব অনুযায়ী, এই সংঘর্ষে ৮০ জনের বেশি বিক্ষোভকারী আহত হন। চিকিৎসাসেবা নিশ্চিত করার পর মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি থাকা আহত অন্তত ৭৯ জন ছাত্র-যুবকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আইসিইউতে থাকা ওই তরুণীসহ আরও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। অন্যদিকে, পুলিশের দাবি অনুযায়ী, সংঘর্ষে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য ও নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং নিট প্রশ্নপত্র ফাঁসের বিচার দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা মঙ্গলবার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন। তবে সিজেপির পক্ষ থেকে এটিকে লোক দেখানো পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। তারা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

এই আন্দোলনের মধ্য দিয়েই কি পতন ঘটবে মোদী সরকারের, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন কেউ কেউ। ফাহাদ হুসেইন লিখেছেন, ‘ইন্ডিয়াতে মেবি আন্দোলন জমে উঠতেছে। হাসিনা পতনের আন্দোলনের সেইম রোডম্যাপ ধরেই এগোচ্ছে ইন্ডিয়ার ককরোচ জনতা পার্টির আন্দোলন। মোদী অনেকাংশেই পাগলায়ে গিয়েছে। উল্টাপাল্টা ডিসিশন নিচ্ছে। আন্দোলনের ফলে দিশেহারা হয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ছে মোদীর পুলিশরা। কয়েকটা প্রোভিন্সে ইন্টারনেটও বন্ধ করেছে মোদী সরকার। আর একটু আগে সংসদে অধিবেশন চলাকালে ছাত্র-জনতার ঘেরাওয়ের মুখে সংসদ ছাড়তে বাধ্য হয়েছে গুজরাটের কসাইটি! জুলাইয়ের স্পিরিট ছড়িয়ে পড়ুক এই উপমহাদেশে। জালিমের পতন হোক। আজাদী জিন্দাবাদ।’

কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9