ককরোচ আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

২১ জুলাই ২০২৬, ০৫:০২ PM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © টিডিসি সম্পাদিত

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি চাই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ব্যানারে সবাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ুক। আমার কোনো অহংকার নেই। অন্যদেরও বলব, মতপার্থক্য ভুলে একসঙ্গে লড়াই করুন। প্রয়োজনে আমি ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের 

মঙ্গলবার (২১ জুলাই) কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে টিএমসির কালিঘাটপন্থি শিবির আয়োজিত বার্ষিক ‘শহীদ দিবস’ সমাবেশে বক্তব্য দেন মমতা। সেখানে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই ব্যক্তিগত বা রাজনৈতিক অহংকারের চেয়ে অনেক বড়।

তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের বিরোধী দলগুলোকে সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলত্যাগীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বাসঘাতকদের’ আর কখনো দলে ফিরিয়ে নেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমি বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ করছি, সরাসরি বিজেপিতে গিয়ে নির্বাচনে লড়ুন।’ বিদ্রোহীদের বিজেপির ‘প্রক্সি’ হিসেবে কাজ করার অভিযোগ এনে তিনি বলেন, ‘বিজেপির পাশবালিশ হয়ে থাকার দরকার নেই। যদি বিজেপিকেই সমর্থন করতে চান, তাহলে সরাসরি বিজেপিতে চলে যান।’

তিনি আরও বলেন, যত বেশি লোক দল ছাড়বে, আমি ততই খুশি হব। আমার ছাত্র-যুব কর্মীরা সব শূন্যস্থান পূরণ করবে। দলত্যাগীদের উদ্দেশে মমতার মন্তব্য, ওই চোরেরা বিজেপিতে চলে গেছে। আমি তাদের আর কখনো দলে ফিরিয়ে নেব না।

এ সময় তিনি অভিযোগ করেন, বিদ্রোহীরা বিজেপির সহায়তায় টিএমসির ‘জোড়া ফুল’ প্রতীক কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তবে দলের প্রতিষ্ঠাতা-সভানেত্রী হিসেবে তা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

এ সময়  সমাবেশে মমতা খুব শিগগিরই তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সফর শুরু করবেন বলে ঘোষণা দেন। 

বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬