হরমুজ প্রণালি ও ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৫ জুলাই ২০২৬, ০৯:০১ AM
নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র © সংগৃহীত

ইরানের হরমুজ প্রণালি ও উপকূলীয় এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ১৪ জুলাই রাত ১০টায় শুরু হওয়া এই অভিযান সাত ঘণ্টা ধরে চলে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, হামলায় হরমুজ প্রণালির কাছে ও ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ডজন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকম বলেছে, অভিযানে মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও নৌযান ব্যবহার করা হয়। এগুলো থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভুল হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের জন্য ইরানের হুমকি মোকাবিলায় দেশটির সক্ষমতা আরও কমিয়ে দেওয়াই এই হামলার উদ্দেশ্য।

নতুন হামলার দিনই ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা থেকে যাতায়াতকারী জাহাজের ওপর নৌ অবরোধও পুনরায় কার্যকর করে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ১৪ জুলাই স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় রাত ২টা) থেকে এই অবরোধ কার্যকর হয়।

ট্যাগ: ইরান
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬