বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামলার দাবি

১৪ জুলাই ২০২৬, ০১:১৩ AM
নতুন করে হামলা

নতুন করে হামলা © ফাইল ফটো

ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাসে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বান্দার আব্বাস শহরের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এর একদিন আগে হরমুজ প্রদেশের বান্দার আব্বাস, কেশম দ্বীপ ও হাজ্জিয়াবাদ এলাকায় যুক্তরাষ্ট্র নতুন দফায় হামলা চালায়। হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের বান্দার আব্বাস নৌঘাঁটির একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

অন্যদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী এক বিবৃতিতে দাবি করেছে, তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

বিবৃতিতে হুথিরা সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানায়। একই সঙ্গে তাদের সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নেওয়ারও অনুরোধ করে।

এর আগে সৌদি আরব–সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালায়। এই ঘটনার পরই হুথিদের পাল্টা হামলার দাবি সামনে আসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬