মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের

১২ জুলাই ২০২৬, ১১:১২ AM
মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা ইরানের © সংগৃহীত

জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংগঠনটির দাবি, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চলমান হামলার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার

রবিবার ভোরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, আইআরজিসির মহাকাশ বাহিনী ওই ঘাঁটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গার ধ্বংস করেছে।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে তাদের সশস্ত্র বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা সতর্কতা জারি করে নাগরিকদের নিজ নিজ বাড়ি বা নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

তবে আইআরজিসি দাবি করেছে, তারা কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের শব্দগুলো ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল।

অন্যদিকে বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাতেও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, কুয়েতে মার্কিন বাহিনীর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের ডিপো এবং একটি রাডার সাইট লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, হামলার আরেক ধাপে বাহরাইনে থাকা একটি মার্কিন যোগাযোগ ব্যবস্থা ও রাডার সাইটকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9