এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

০৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জাপানের ওকিনাওয়া প্রদেশের হিরারা শহরের উত্তর-পূর্ব উপকূলীয় সাগরে শুক্রবার (৩ জুলাই) ভোরে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিট ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করে জাপানের ভূমিকম্প গবেষণা সংস্থা। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ার কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। প্রতি মাসেই একাধিক ভূমিকম্প হয় জাপানে।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬