দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ ২১ জনের মৃত্যু

০৩ জুন ২০২৬, ০২:৩৯ PM , আপডেট: ০৩ জুন ২০২৬, ০২:৪৫ PM
ভারতের দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড © সংগৃহীত ও সম্পাদিত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে মালভিয়া নগরের মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং শুরু হয় উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের অভিযান।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জরুরি কল পাওয়ার পরপরই দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স যানসহ প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন: নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলা, ভাংচুর—আহত চার নেতা

জানা গেছে, হাউজ রানি এলাকার সরু গলিতে অবস্থিত ওই হোটেলে প্রায় ২৫টি কক্ষ ছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে চিকিৎসার জন্য দিল্লিতে আসা কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন।

অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, আগুনের তীব্রতা থেকে প্রাণ বাঁচাতে অনেক অতিথি ভবনের ওপরের তলা থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9