জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ১.৫ টন অবিস্ফোরিত গোলা উদ্ধার

২৩ মে ২০২৬, ০৮:৪৯ PM
বনে প্রাপ্ত অবিস্ফোরিত গোলা

বনে প্রাপ্ত অবিস্ফোরিত গোলা © সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনের উত্তরাঞ্চলীয় পাঙ্কো জেলায় বনাঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত মডেলের ১.৫ টন ওজনের সমপরিমান অবিস্ফোরিত গোলা উদ্ধার করেছে দেশটির অফিস অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন (এলকেএ)-এর বিশেষ টিম। খবর ইউরো নিউজের 

জানা গেছে, বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তির চোখে পড়ে একটি সন্দেহজনক বস্তু।  পরবর্তীতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেশটির স্টেট অফিস অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের বিশেষ টিম। বিশেষজ্ঞ দলটির তল্লাশিতে বনের মাটির নিচে যা পাওয়া যায়, তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। 

সেখানে মাটির নিচে পুঁতে রাখা ছিল একটি নয় দুটি নয় সোভিয়েত নকশার প্রায় ৫৯টি অবিস্ফোরিত গোলা। যার প্রতিটির ক্যালিবার ছিল ১২২ মিলিমিটার. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই শক্তিশালী যুদ্ধাস্ত্রগুলোর মোট ওজন ছিল প্রায় ১.৫ টন।

এই অদ্ভুত ও চমকপ্রদ আবিষ্কারের পর বার্লিন পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছুটা রসাত্মক ভঙ্গিতে লিখেছে, ‘দেখা গেল পাঙ্কোর বনে কেবল কাঠবাদাম বা গাছের গুঁড়িই পড়ে ছিল না, তার চেয়েও বেশি কিছু লুকানো ছিল...।’ 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আপাতদৃষ্টিতে বিষয়টি যতটা নাটকীয় মনে হচ্ছে, পরিস্থিতি আসলে ততটা বিপজ্জনক ছিল না. এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জনগণের জন্য কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়নি।

অবশ্য এত বিপুল পরিমাণ বিপজ্জনক গোলাবারুদ উদ্ধার করার প্রক্রিয়াটি বেশ জটিল ও বিশেষায়িত ছিল. বিশেষজ্ঞদের দল অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি শেল একে একে সুরক্ষিত করে এবং পরবর্তীতে নিরাপদ নিষ্ক্রিয়করণের জন্য সেগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬