ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৪ মে ২০২৬, ০৩:২৫ PM
ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র © সংগৃহীত

বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। টিকিট থাকা সমর্থকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা জামানত শর্ত শিথিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে, যদি তারা বৈধ বিশ্বকাপ ম্যাচের টিকিট দেখাতে পারেন। বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করা দেশগুলোর মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার সমর্থকরাও এই সুবিধা পাবেন।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, ‘বিশ্বকাপের টিকিট কেনা যোগ্য সমর্থকদের জন্য আমরা ভিসা বন্ড মওকুফ করছি।’ 

গত বছর চালু হওয়া এই ভিসা বন্ড কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১৫ হাজার ডলার জামানত জমা দিতে হতো। প্রশাসনের দাবি ছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। 

এর আগে বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের এই শর্ত থেকে অব্যাহতি দেওয়া হলেও সাধারণ সমর্থকরা সেই সুবিধার বাইরে ছিলেন। গত আগস্টে চালু হওয়া ১২ মাসের পরীক্ষামূলক কর্মসূচিটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই প্রক্রিয়া দুর্বল বলে মনে করা হয় বা যাদের ভিসা মেয়াদোত্তীর্ণের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রেই এই বন্ড নীতি কার্যকর করা হয়েছিল। সফর শেষে দেশ ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল।

এদিকে ফিফা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘হোয়াইট হাউসের সঙ্গে যৌথভাবে সফল, স্মরণীয় ও রেকর্ড গড়া বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টারই অংশ এটি।’

তবে সব দেশের জন্য এই ছাড় কার্যকর হচ্ছে না। ইরান ও হাইতির নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকছে।

যদিও বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচরা এর বাইরে থাকবেন। আইভরি কোস্ট ও সেনেগালের নাগরিকদের ক্ষেত্রেও আংশিক ভ্রমণ বিধিনিষেধ বহাল রয়েছে।

এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা দেয়, অনেক দেশের পর্যটকদের প্রবেশের শর্ত হিসেবে পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যও জমা দিতে হতে পারে।

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এসব নীতির কারণে বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া ভক্তদের বাড়তি নজরদারি, জিজ্ঞাসাবাদ, এমনকি প্রবেশে বাধার ঝুঁকিও থাকতে পারে।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9