সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দাবি নাকচ করল ইরান 

১০ মে ২০২৬, ০৮:১৫ PM , আপডেট: ১০ মে ২০২৬, ০৮:১৬ PM
স্যাটেলাইট ছবি

স্যাটেলাইট ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের অন্যতম তেল রপ্তানি দ্বীপ খার্গ থেকে তেল নিঃসরণের পশ্চিমা দাবিকে নাকচ করেছে ইরান অয়েল টার্মিনাল কোম্পানি। রবিবার (১০ মে) এক বিবৃতির মাধ্যমে এই বিষয়টি জানায় তেহরান।   

গত সপ্তাহে প্রকাশিত স্যাটেলাইট ইমেজে পারস্য উপসাগরে ইরানের এই প্রধান তেল রপ্তানি হাবের পশ্চিমে বিশাল তেলের আস্তরণ  দেখা গিয়েছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইরান অয়েল টার্মিনাল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে জানান, তারা খার্গ দ্বীপের তেল সংরক্ষণাগার, পাইপলাইন, লোডিং পয়েন্ট এবং আশেপাশে অবস্থানরত কোনো ট্যাংকার থেকে তেল নিঃসরণের কোনো প্রমাণ পাননি। এমনকি সমুদ্র দূষণ পর্যবেক্ষণের আঞ্চলিক সংস্থা মেরিন ইমার্জেন্সি মিউচুয়াল এইড সেন্টারও এই এলাকায় কোনো তেল নিঃসরণের আলামত বা সংকেত রিপোর্ট করেনি বলে তিনি যোগ করেন।

এই কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন যে, তেল নিঃসরণের খবর পাওয়ার পর ইরানি দলগুলো ঘটনাস্থলে অতিরিক্ত পরিদর্শন এবং ল্যাবরেটরি পরীক্ষা চালিয়েছে। কিন্তু, তারা তেল নিঃসরণের সামান্যতম চিহ্নও শনাক্ত করতে পারেনি।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬