কাভার ফটোতে অপারেশন সিঁদুর, কী ইঙ্গিত দিলেন নরেন্দ্র মোদি

০৭ মে ২০২৬, ১০:৫২ AM
অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুর © ফেসবুক থেকে নেওয়া

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূলের দূর্গে গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), অবসান ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের।  নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল বুধবার রাতে উত্তর চব্বিশ পরগনায় বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃনমূলের এমন সহিংসতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বৃহস্পতিবার (৭ মে) ‘অপারেশন সিঁধুর’ দিয়ে তার ফেসবুক কভার ফটো পরিবর্তন করেছেন। গত বছর পাকিস্তানের সঙ্গে চলা সংঘর্ষে ভারতের সামরিক অভিযানের ছিল ‘অপারেশন সিঁদুর’। ২০২৫ সালের ৬ মে রাতে এ অভিযান চালায় ভারত। তার আগে একই বছর ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলা চালায় দেশটি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অভিযানের নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এদিকে, মোদির ফেসবুক কভার ফটো পরিবর্তনের পর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাখ্যা ও আলোচনা শুরু হয়েছে। তার করা পোস্টে অনেকেই পশ্চিমবঙ্গের সহিংসতার দিকে ইঙ্গিত করছেন। শ্রী শান্ত শীল নামের একজন মন্তব্য করেছেন, ‘পশ্চিমবঙ্গে খেলা শুরু হবে যার সংকেত।’

রূপা নামের অন্য একজন মন্তব্য করেছেন, ‘বাংলায় হবে এবার অপারেশন এটাই মনে হয় তার ইঙ্গিত...’

বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে এবার ইতিহাস গড়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এদিকে মাত্র ৮০টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসকে।

২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬