ইরানকে পৃথিবীর বুক থেকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

০৫ মে ২০২৬, ০৭:১৬ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট নতুন উত্তেজনা দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিকে আবারও ভাঙনের মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় এখন তাদের কাছে অনেক বেশি উন্নত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক সরঞ্জাম আছে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের ঘাঁটিগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। প্রয়োজনে এসব শক্তির পূর্ণ ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের সম্ভাব্য অবরোধ মোকাবিলা এবং জাহাজ চলাচল নিরাপদ রাখতে সোমবার থেকে মার্কিন সামরিক বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

এর আগে গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলার পর অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ট্রাম্প জানিয়েছেন, ওই ঘটনার পর হরমুজের কাছে ইরানের সাতটি ছোট নৌযান গুলি করে ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী।

ওয়াশিংটন আরও জানিয়েছে, তারা ইতোমধ্যে দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করেছে। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল এখনো অনেকাংশে স্থবির হয়ে রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ওই এলাকায় আটকে পড়া জাহাজগুলো ৮৭টি ভিন্ন দেশের, যারা এই সংঘাতের মধ্যে মূলত নিরীহ অবস্থায় রয়েছে। এক বিবৃতিতে তিনি জানান, গত ১২ ঘণ্টায় তারা কয়েক ডজন জাহাজ ও শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করে হরমুজ প্রণালি দিয়ে চলাচল পুনরায় শুরু করতে উৎসাহিত করেছেন। প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী জাহাজগুলোকে নিরাপদে পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতেই কাজ করছে মার্কিন বাহিনী।

তবে যুক্তরাষ্ট্রের এই আশ্বাসের পর জাহাজ চলাচল কতটা স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো চিত্র পাওয়া যায়নি।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9