৮ বিলিয়ন ডলারের রেকর্ড উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং 

০৪ মে ২০২৬, ০৫:২২ PM
স্যামসাং

স্যামসাং © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পগোষ্ঠী স্যামসাংয়ের মালিক পরিবার দেশটির ইতিহাসের রেকর্ড ১২ ট্রিলিয়ন উন (প্রায় ৮ বিলিয়ন ডলার) উত্তরাধিকার কর পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করেছে। বর্তমান চেয়ারম্যান লি জে-ইয়ং এবং তার পরিবারের অন্য সদস্যরা গত পাঁচ বছরে মোট ছয়টি কিস্তিতে এই বিশাল অংকের কর পরিশোধ করেন। খবর বিবিসির 

২০২০ সালের অক্টোবরে স্যামসাংয়ের সাবেক চেয়ারম্যান লি কুন-হি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া বিশাল সম্পত্তির উত্তরাধিকার সূত্রে এই কর নির্ধারিত হয়। লি কুন-হি প্রায় ২৬ ট্রিলিয়ন উন মূল্যের সম্পত্তি রেখে গিয়েছিলেন, যার মধ্যে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, স্থাবর সম্পত্তি এবং দামি শিল্পকর্ম। 

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী উত্তরাধিকার করের হার ৫০ শতাংশ, যা বিশ্বের সর্বোচ্চ। স্যামসাং রবিবার নিশ্চিত করেছে যে, করের শেষ কিস্তিটি পরিশোধ করা হয়েছে। এই করের পরিমাণ ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার মোট সংগৃহীত উত্তরাধিকার করের প্রায় দেড় গুণের সমান।

বিনিয়োগকারীরা এই কর পরিশোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছিলেন। কারণ এত বিশাল অংকের অর্থ পরিশোধ করতে গিয়ে স্যামসাংয়ের ওপর লি পরিবারের নিয়ন্ত্রণ শিথিল হওয়ার আশঙ্কা ছিল। করের অর্থ জোগাড় করতে পরিবারটি প্রয়াত চেয়ারম্যানের সংগ্রহে থাকা পাবলো পিকাসো এবং সালভাদর দালির মতো বিখ্যাত শিল্পীদের মূল্যবান শিল্পকর্ম ন্যাশনাল মিউজিয়াম অফ কোরিয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থায় দান করেছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, লি পরিবারের সম্মিলিত নিট সম্পদের পরিমাণ বর্তমানে ৪৫ বিলিয়ন ডলারেরও বেশি। বিশেষ করে গত এক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের প্রসারের ফলে কম্পিউটার চিপের চাহিদা বাড়ায় স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম বহুগুণ বেড়েছে, যা এই পরিবারের সম্পদ দ্বিগুণ করতে সহায়তা করেছে। 

১৯৩৮ সালে লি বিয়ং-চুল এই গ্রুপটি প্রতিষ্ঠা করেছিলেন, যার বর্তমান নেতৃত্বে রয়েছেন তার নাতি লি জে-ইয়ং।

নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬