ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬

২৯ মার্চ ২০২৬, ০৮:০১ AM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা © ফাইল ছবি

দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় পুলিশের চেকপয়েন্টে বোমা হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেও ইসরায়েল গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে। রবিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ খান ইউনিসে দুটি পুলিশ চৌকিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন পুলিশ ও এক মেয়েসহ তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।

হামলাটি সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ‘যুদ্ধবিরতি’তে সম্মত হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ৬৯২ জন ফিলিস্তিনিকে হত্যা এবং আরও ১,৮৯৫ জনকে আহত করেছে।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬