আজ স্বাভাবিক নিয়মে চালু থাকবে ভারতীয় ভিসা কেন্দ্র

১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ AM
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার © সংগৃহীত

হঠাৎ জরুরী বন্ধের পর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বাভাবিক নিয়মে চালু থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভারতের কূটনৈতিক সূত্র।

এর আগে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার আইভিএসি–জেএফপির কার্যক্রম বন্ধ রাখা হয়। এ বিষয়ে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল।

নোটিশে বলা হয়, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর আইভিএসির কোনো কার্যক্রম পরিচালিত হবে না। ওই সময় যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন সময় নির্ধারণ করা হবে বলেও জানানো হয়।

এদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া, পাশাপাশি ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লিগ ও সরকারি কর্মকর্তাদের মাধ্যমে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে।

এই প্রেক্ষাপটে বুধবার দুপুরের পর আইভিএসি–জেএফপির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও আজ বৃহস্পতিবার থেকে ভিসা সেন্টারটি স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • ১৮ অক্টোবর ২০২৬
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
  • ১৮ অক্টোবর ২০২৬
২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬