বিজিবি অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ AM
৫৫ বিজিবি ব্যাটালিয়ন

৫৫ বিজিবি ব্যাটালিয়ন © সংগৃহীত

‎‎হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে। জব্দকৃত পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
‎
‎বিজিবি সূত্র জানায়,(০১ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেওয়া টহল দলটি একটি ডিআই ছোট পিকআপকে সন্দেহজনক মনে করে থামানোর সংকেত দেয়। তল্লাশির সময় গাড়ির মধ্যে থাকা গোখাদ্যের বস্তার আড়ালে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
‎
‎ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় পণ্য ও গাড়ি জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত জিনিস আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬