ভেনেজুয়েলার তেল ট্যাংকার ‘সর্বাত্মক অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ AM
মাদরু ও ডোনাল্ড ট্রাম্প

মাদরু ও ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়ায় যাতায়াতকারী সব মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর “সম্পূর্ণ ও সর্বাত্মক” অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসে গঠিত সবচেয়ে বড় নৌবহর দ্বারা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমাদের সম্পদ চুরি, এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানব পাচারসহ বহু কারণে ভেনেজুয়েলার শাসকগোষ্ঠীকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।' ট্রাম্প বলেন, 'অতএব, আজ আমি ভেনেজুয়ায় প্রবেশ ও প্রস্থানকারী সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর একটি সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিচ্ছি।'

এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেল ট্যাংকার জব্দ করে এবং ব্যাপক সামরিক বাহিনী মোতায়েন করে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই অভিযানে বেসামরিক হত্যার অভিযোগ তুলেছেন। অন্যদিকে ভেনেজুয়েলা বলছে, এই পদক্ষেপ তাদের বিপুল তেল ও গ্যাস সম্পদ দখলের ষড়যন্ত্র।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬