গাজায়

ধ্বংসস্তূপে পরিণত ভবনে ফের চালু হলো বিশ্ববিদ্যায়ের কার্যক্রম, ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় ফিরছেন শিক্ষার্থীরা

ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় ফিরছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিশ্ববিদ্যালয়ের আবারও চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। গত শনিবার ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা সরাসরি ক্লাস শুরু করে। এতে ক্লাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরাও। আল জাজিরা।

গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। দু–এক জায়গায় ইসরায়েলের হামলা চললেও অবরুদ্ধ উপত্যকাটিতে আগের মতো নির্বিচার হামলা ও ব্যাপক হত্যাযজ্ঞ এখন নেই।

বছর দুয়েক আগে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলা চালায় ইসরায়েল । বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ–সংযোগ। আর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বাস্তুচ্যুত হন শিক্ষক–শিক্ষার্থীদের অনেকেই। এসব কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটি সরাসরি ক্লাস নেওয়া বন্ধ করতে বাধ্য হয়। তবে স্বল্পপরিসরে অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা হয়েছে।

এখন ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপ আংশিক সরিয়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট আসাদ ইউসেফ আসাদ আল–জাজিরাকে বলেন, ‘আজ ঐতিহাসিক একটি দিন। গণহত্যার ট্র্যাজেডি ও নৃশংসতাকে পেছনে ফেলে আমরা আবারও সরাসরি পাঠদানে ফিরেছি।’

বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট জানান, শনিবার ওষুধ ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের বড়সংখ্যক শিক্ষার্থী ক্লাসে ফিরেছেন।

বিশ্ববিদ্যালয়টির যেসব ভবন এখনো টিকে আছে, সেগুলোতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খোলা জায়গায় হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাঁদের জন্য জরুরি ভিত্তিতে বিকল্প আবাসনের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ইসরায়েলের নির্বিচার হামলায় গত দুই বছরে উপত্যকাজুড়ে প্রায় ১৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরও ৩৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9