গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহত ৪৩

০৩ মে ২০২৫, ০৮:১৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২১ PM
খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন এক ফিলিস্তিনি

খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন এক ফিলিস্তিনি © এএফপি

দখলদার ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৩ জন ফিলিস্তিনি। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৭৭ জন। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত গত দেড় বছরে গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২ হাজার ৪১৮ জন এবং ১ লাখ ১৮ হাজার ৯১ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার এ অভিযানে গত প্রায় দেড় মাসে গাজায় নিহত হয়েছেন নতুন ২ হাজার ৩ শতাধিক এবং আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। [সূত্র : আলজাজিরা]

বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে দলীয়করণের অভিযোগ তুলে মানবব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সংস্কার কর্মসূচিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে সংলাপ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬