আরও ৫ জেলায় বন্যার শঙ্কা 

১১ জুলাই ২০২৬, ১২:৩১ AM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৩২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের বেশ কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নতুন করে আরও ৫টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। শুক্রবার (১০ জুলাই) সরকারের পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলা—সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংসসহ প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই দিনের মধ্যে এসব নদীর পানি কিছু কিছু পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিচু এলাকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানির উচ্চতা কিছুটা কমেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরগতিতে হ্রাস পাওয়া অব্যাহত থাকতে পারে, যার ফলে এসব অঞ্চলের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।

তবে একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও নতুন করে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিচু এলাকাগুলোও সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সিলেট বিভাগের ধলাই ও খোয়াই নদীর পানি সমতল হ্রাস পেলেও মনু নদীর পানি মৌলভীবাজার পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি ধীরগতিতে কমতে শুরু করবে এবং নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির ধীর উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9