দুপুরের মধ্যে দেশের ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

০১ জুলাই ২০২৬, ০৭:১৯ AM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

দুপুর ১টার মধ্যে দেশের ১৫ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৫টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্…
  • ২১ জুলাই ২০২৬
হজ প্যাকেজ ঘোষণা: হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা
  • ২১ জুলাই ২০২৬
ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে অনলাইনে
  • ২১ জুলাই ২০২৬
জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও বার্তা দিলেন শ্বশুর
  • ২১ জুলাই ২০২৬
বিশ্বকাপ জুড়ে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ফাঁ…
  • ২১ জুলাই ২০২৬
ঢাবির দুই অনুষদে নতুন ডিন নিয়োগ
  • ২১ জুলাই ২০২৬