১০ জেলায় ১১টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

১৮ জুন ২০২৬, ০৮:২৬ AM
বজ্রপাত

বজ্রপাত © ফাইল ছবি

দেশের ১০ জেলায় বেলা ১১টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতও হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এ সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: তিনমাস মেয়াদী কমিটি দিয়ে ৬ বছর পার, শিক্ষক-ব্যবসায়ীসহ ছাত্রত্ব নেই ২৬ জনের

বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নোয়াখালী, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক স্থানে ১৮ জুন বেলা ১১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের শব্দ শোনা গেলে, ঘরের বাইরে যাবেন না।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬