চলতি মাসে ৫ থেকে ৬টি কালবৈশাখীর সম্ভাবনা, কোন বিভাগে বৃষ্টি থাকবে কতদিন?

০৩ মে ২০২৬, ০৬:১৫ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া ৫ থেকে ৬টি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 

রবিবার (৩ মে) আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে এক থেকে দুটি লঘুচাপ এবং সেখান থেকে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ও হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলেই আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে। এ মাসে ৫ থেকে ৬টি কালবৈশাখী হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ৮ দিন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৭ দিন, রাজশাহী ও রংপুর বিভাগে ৬ দিন করে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগে সর্বনিম্ন ৫ ও সিলেট বিভাগে সর্বোচ্চ ১৩ দিন স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এছাড়া এ মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মে মাসে অন্তত ১০ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। ১০ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে একটু করে। তবে ১৫ তারিখের পর তাপপ্রবাহ শুরু হতে পারে। এটা ছয় থেকে সাত দিন চলতে পারে। মোটামুটিভাবে বলা যায়, এ মাসে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকতে পারে।

বন্যায় বিক্রির আগেই সর্বনাশ, ২০ লাখ টাকার পেঁপে বাগান হারিয়…
  • ২২ জুলাই ২০২৬
একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের তিনজনের
  • ২২ জুলাই ২০২৬
ম্যানেজিং কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের পরিপত্র বাতিলের দ…
  • ২২ জুলাই ২০২৬
রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার থেকে বিএনপি সরে গেছে: আখতার
  • ২২ জুলাই ২০২৬
পাবিপ্রবিতে র‍্যাগিং, মানসিক চাপে অসুস্থ নবীন শিক্ষার্থী হা…
  • ২২ জুলাই ২০২৬
গার্লস-বয়েজ স্কুলে চাকরি করতে পারবেন না পুরুষ-নারী নেতারা, …
  • ২২ জুলাই ২০২৬