ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

০৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্বের ১১৮টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ মানের হয়ে সপ্তম স্থানে অবস্থান করছে।

দুপুর ১টা ২৩ মিনিটে ১১৮ স্কোর নিয়ে তালিকায় ৭ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

কঙ্গোর কিনসাসা, ভিয়েতনামের হ্যানয় ও থাইল্যান্ডের চিয়াং মাই যথাক্রমে ১৮৩, ১৮১ ও ১৬২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। 

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক, আলোচনায় যেসব বিষয়
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন
  • ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৩ নভেম্বর ২০২৬
এশিয়ার তৃতীয় বৃহৎ পরাশক্তি ভারত, নেতা হিসেবে দ্বিতীয় শক্তিধ…
  • ২৩ নভেম্বর ২০২৬
দেশের ৯ বিশ্ববিদ্যালয়ের ৫৫ নবীন গবেষককে স্বাগত জানিয়ে গাকৃব…
  • ২৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগকে তো ৫ আগস্টই পরাজিত করেছি, এখন লড়াই ভারতীয় আধিপ…
  • ২৩ নভেম্বর ২০২৬